Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

ডিজিটাল উত্তরাধিকার: মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টের কী হবে?

ডিজিটাল উত্তরাধিকার: আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক বা গুগল অ্যাকাউন্টের কী হবে?

ডিজিটাল উত্তরাধিকার: মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টের কী হবে?

ডিজিটাল উত্তরাধিকার: আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক বা গুগল অ্যাকাউন্টের কী হবে?
আমরা প্রতিদিন যে ফেসবুক আইডি স্ক্রল করছি, গুগল ড্রাইভে হাজারো স্মৃতি জমা রাখছি বা ইমেলে জরুরি কাজ করছি ঠিকই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আমাদের অবর্তমানে এই বিপুল ডিজিটাল ডেটার কী হবে?

বাস্তব জীবনের সম্পত্তির মতো আমাদের এই ডিজিটাল অ্যাকাউন্টেরও একজন উত্তরাধিকারী প্রয়োজন, যাকে বলা হয় ‘ডিজিটাল লিগ্যাসি(Digital Inheritance)। আমাদের অনুপস্থিতিতে প্রিয়জনরা যেন এই অ্যাকাউন্টগুলোর অপব্যবহার রোধ করতে পারে বা প্রয়োজনীয় ডেটা ফিরে পায়, তার জন্য গুগল এবং মেটা (ফেসবুক) চমৎকার কিছু সেটিংস যুক্ত করেছে।

গুগল ‘ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার’:
আপনি যদি নির্দিষ্ট সময় (যেমন: ৩ বা ৬ মাস) গুগল অ্যাকাউন্টে লগইন না করেন, তবে গুগল ধরে নেবে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ। এই সেটিংসের মাধ্যমে আপনি আগে থেকেই নির্ধারণ করে দিতে পারেন যে, অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হলে আপনার কোন কোন ডেটা (যেমন: ছবি, ড্রাইভ বা জিমেইল) আপনার বিশ্বস্ত কোন ব্যক্তির কাছে চলে যাবে, অথবা অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে চিরতরে ডিলিট হয়ে যাবে।

ফেসবুক ‘লেগ্যাসি কন্ট্যাক্ট’:
ফেসবুকের এই ফিচারের মাধ্যমে আপনি আপনার আইডির জন্য একজন উত্তরাধিকারী বা ‘Legacy Contact’ মনোনীত করতে পারেন। আপনার অবর্তমানে তিনি আপনার আইডিটিকে একটি ‘মেমোরিয়াল পেজ’-এ রূপান্তর করতে পারবেন, প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন এবং শেষ একটি বিদায়ী পোস্ট দিতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে তিনি কখনোই আপনার পার্সোনাল মেসেজ (Inboxes) পড়তে পারবেন না।

প্রযুক্তির এই যুগে আপনার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষিত রাখা আপনারই দায়িত্ব। আজই আপনার ফোনের Settings থেকে গুগল এবং ফেসবুকের এই লিগ্যাসি সেটিংসগুলো চালু করুন। নিজের ডিজিটাল সম্পত্তি সুরক্ষিত রাখুন, প্রিয়জনকে দুশ্চিন্তামুক্ত রাখুন।

আপনার কি ডিজিটাল লিগ্যাসি সেটআপ করা আছে? কমেন্টে আমাদের জানান! 👇