Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

ডিজিটাল মার্কেটিং | Digital Marketing Course

ডিজিটাল মার্কেটিং | Digital Marketing Course

বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে যেকোনো সেবা বা প্রোডাক্ট কেনাকাটায় মানুষ এখন ইন্টারনেটের ওপর নির্ভরশীল। আপনার ব্যবসার সেলস বহুগুণ বাড়াতে কিংবা ফ্রিল্যান্সিংয়ে সফল ক্যারিয়ার গড়তে ডিজিটাল মার্কেটিং হতে পারে সবচেয়ে কার্যকারী হাতিয়ার। আমাদের এই ডিজিটাল মার্কেটিং কম্বো কোর্সটিতে আপনি পাচ্ছেন একদম বেসিক থেকে শুরু করে এডভান্সড লেভেলের সব স্ট্র্যাটেজি। এতে শুধু তত্ত্বীয় শিক্ষা নয়, বরং রিয়েল-লাইফ প্র্যাকটিক্যাল প্রজেক্ট, সর্বাধুনিক AI টুলের ব্যবহার এবং আন্তর্জাতিক মার্কেটপ্লেসের পাশাপাশি লোকাল ক্লায়েন্ট পাওয়ার প্রোভেন গাইডলাইন শেয়ার করা হয়েছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ব্যবসা বড় করতে চান অথবা অনলাইনে স্বাধীন ক্যারিয়ার গড়তে চান তবে এই কোর্সটি আপনার জন্যই তৈরি!

সম্পূর্ণ কোর্সে যে বিষয় গুলো আমরা শিখতে পারবো

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)

কনটেন্ট ক্রিয়েশন ও কপিরাইটিং

ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স

অ্যানিমেশন ও ব্র্যান্ডিং ডিজাইন

ব্লগার ওয়েবসাইট

ইউটিউব মার্কেটিং ও এসইও

ইমেইল ও এসএমএস মার্কেটিং

গুগল প্রোডাক্টস ও এডস (PPC)

অ্যাফিলিয়েট মার্কেটিং

এআই টুলস ও আধুনিক টেকনোলজি

কোর্সটি যাদের জন্য

  • যারা অনলাইন বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্যারিয়ার গড়তে চান
  • ব্যবসায়ী বা উদ্যোক্তা, যারা ডিজিটাল মার্কেটিং দিয়ে সেলস বাড়াতে চান
  • স্টুডেন্ট ও চাকরিপ্রার্থী, যারা প্র্যাকটিক্যাল ডিজিটাল স্কিল শিখতে চান
  • সোশ্যাল মিডিয়া পেজ বা ই-কমার্স বিজনেসের অনার ও ম্যানেজারগণ

আমাদের সুবিধাসমুহ

 

  • অভিজ্ঞ মেন্টর ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের  থেকে সরাসরি শিক্ষা
  • শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও মনোরম পরিবেশ
  • প্রত্যেকের জন্য ডেডিকেটেড পিসি
  • মাত্র ৭-৮ জন শিক্ষার্থী নিয়ে গঠিত ব্যাচ
  • রিয়েল-লাইফ ক্লায়েন্ট প্রজেক্ট ও পোর্টফোলিও তৈরির সুযোগ
  • কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রফেশনাল সার্টিফিকেট

কোর্সটি করার জন্য কী কী থাকতে হবে?

 

  • একটি কম্পিউটার/ল্যাপটপ অথবা বেসিক স্মার্টফোন
  • স্থিতিশীল ইন্টারনেট সংযোগ (ব্রডব্যান্ড বা ৪জি ডেটা)
  • ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি অদম্য আগ্রহ ও মনোযোগ
  • নিয়মিত প্র্যাকটিস এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মানসিকতা

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের জন্য পছন্দের কোর্সটি বেছে নিন, যা আপনার অনলাইন দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। আপনার জন্য কোনটি প্রযোজ্য বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

কোর্স মডিউল ডিজিটাল মার্কেটিং বেসিক ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্সড
গুগল প্রোডাক্টস (Google Products)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও পেজ সেটআপ
অ্যাডোবি এক্সপ্রেস
গ্রাফিক্স ও ব্র্যান্ডিং ডিজাইন with AI
অ্যাফিলিয়েট মার্কেটিং
ডিজিটাল মার্কেটিংয়ে AI টুলস এর ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
ব্লগার ওয়েবসাইট
ইমেইল ও এসএমএস মার্কেটিং
গুগল এডস (PPC)
মার্কেটপ্লেস ও ক্লায়েন্ট হান্টিং

ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে।

ডিজিটাল মার্কেটিং বেসিক

মৌলিক ধারণা থেকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট—সাথে সরকারি সার্টিফিকেট!

৫০০০/ ৩ মাস

ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্সড

অ্যাডভান্সড স্ট্র্যাটেজি ও লাইভ প্রজেক্ট—সাথে সরকারি সার্টিফিকেট!

১০০০০/ ৫ মাস
ডিজিটাল মার্কেটিং শিক্ষা কেন প্রয়োজন?

ডিজিটাল মার্কেটিং শিক্ষা এমন একটি আধুনিক শিক্ষাকে বোঝায় যা শিক্ষার্থীদের বর্তমান যুগের অনলাইন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবসাকে প্রসারিত করার এবং নতুন পেশাগত যোগ্যতা অর্জনের জন্য প্রস্তুত করে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বৈশ্বিক বাজারের ধরণও বদলে গিয়েছে। সুতরাং, সময়ের সাথে সাথে শিক্ষার লক্ষ্য ও চাহিদাও পরিবর্তিত হচ্ছে। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ট্রেডিশনাল শিক্ষার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস স্ট্র্যাটেজি এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া অত্যন্ত জরুরি। যথাযথ ব্যবহারিক শিক্ষার অভাবে মানুষ ডিজিটাল যুগে দক্ষ হতে পারে না। আর প্রয়োজনীয় দক্ষতা ব্যতীত অনলাইন ব্র্যান্ডিং কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা ও আর্থিক সাফল্য অর্জন করা সম্ভব নয়। ডিজিটাল মার্কেটিং শিক্ষা দেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেশের বেকারত্ব দূরীকরণে, ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জনে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করে।

ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামে কি কি শিখতে পারবো?
  • অ্যডোবি এক্সপ্রেস
  • ক্যানভা
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • এসআই কার্টুন
  • মোবাইল ভিডিও এডিটিং
এই কোর্স করে সার্টিফিকেট কি পাওয়া যাবে?

হ্যাঁ, এই কোর্স করে ৬ মাস মেয়াদী সরকারি সার্টিফিকেট দেওয়া হয়।

এই সার্টিফিকেট দিয়ে সরকারি চাকুরির কি জন্য আবেদন করতে পারব?

এই সার্টিফিকেট দিয়ে চাকুরির আবেদন করা যাবে।

সরাসরি অফিসে এসে কিভাবে কোর্স করব?

আপনি সরাসরি অফিসে এসে কম্পিউটার ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও এই কোর্সটি করতে পারবেন।

সর্বমোট কতগুলো ক্লাস করানো হবে?

সপ্তাহে ৩ দিন সর্বমোট ৭৫ টি ক্লাস এবং সকল বিষয়ের উপর সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয়।

অনলাইনের মাধ্যমে কি এই কোর্স করতে পারব?

অনলাইনের মাধ্যমেও এই কোর্সটি করতে পারবেন।

কোর্সের পেমেন্ট কিভাবে পরিশোধ করব এবং কোর্স ফি কত?

কোর্সের পেমেন্ট আপনি অফিসে সরাসরি জমা দিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন।

এই কোর্সের জন্য কি বাসায় কম্পিউটার ও ইন্টারনেট থাকা প্রয়োজন?

ডিজিটাল মার্কেটিং এপ্লিকেশন কোর্সের জন্য বাসায় কম্পিউটার ও ইন্টারনেট থাকলে ভালো হয়, তবে না থাকলেও কোন সমস্যা নেই । আপনি আমাদের অফিসে এসে আপনার কোর্স সম্পন্ন করতে পারবেন এবং প্র্যাকটিস করার জন্য সময় পাবেন।

এই কোর্সে ভর্তির জন্য কি কি প্রয়োজন ?
  • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
  • এসএসসি পরীক্ষার মার্কশীট
  • জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

আমাদের ক্লাস সমূহ