কুষ্টিয়া জেলার অন্তভূক্ত দৌলতপুর উপজেলাধীন বড়গাংদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের পরপরেই এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ নারী শিক্ষার প্রয়োজনীয়তা উপলদ্ধি করে দৌলতপুর উপজেলার প্রথম নারী শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে প্রত্যন্ত গ্রামে ০১/০১/১৯৭২ ইং প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে নানা প্রতিকুলতা পেরিয়ে আজ ৪৪ বছর এই এলাকায় ঘরে ঘরে শিক্ষার আলো প্রজ্বলিত করে যাচ্ছে। প্রতিষ্ঠাটি এলাকার অনন্য প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যেই স্বীকৃতি লাভ করেছে। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান ও মানবিক বিভাগ নামে দু’টি বিভাগ চালু রয়েছে বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪০০ জন ছাত্রী রয়েছে। প্রতিষ্ঠানটির পাবলিক পরিক্ষার ফলাফল প্রতিষ্ঠানটির মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । উক্ত প্রতিষ্ঠান হতে অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়ে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে কর্মরত আছে । ম্যানেজিং কমিটি, আমি ও আমার সহকর্মীসহ প্রতিষ্ঠানটির সহিত সংশ্লিষ্ট সকল কর্মচারী শিক্ষার্থী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। See Full Site
03/03/2016
01. School, 10. Education