Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

মাধব বাড়িয়া উচ্চ বিদ্যালয়

Madhobbaria

মাধব বাড়িয়া উচ্চ বিদ্যালয়

২৪/০৮/১৯৯৪ ইং সোনাপুর স্কুলে গোলমাল এর কারনে বর্তমান কর্মরত সহকারী প্রধান শিক্ষক মোঃ মানিক হোসেন ঐদিন বিকাল বেলাই তার বড় মামা জনাব মোঃ সাইফুল ইসলাম ( শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ) ও আবু রায়হান কে প্রস্তাব করেন যে, মাধব বাড়ীয়া নতুন বাজারের পাশে একটি স্কুল স্থাপন করা যায় কিনা । তারা ৩ জন ঐদিন বিকালে মোঃ নুরুল ইসলাম , আজগর আলী প্রাং, আঃ খালেক, মোঃ কুদ্দুস প্রাং কে নিয়ে প্রাথমিক মিটিং করেন । মিটিং এ আজগর আলী প্রাং কে আহবায়ক করে পরের দিন এলাকার জনগনকে নিয়ে মিটিং করা হয় । মিটিং এর নোটিশ স্বাক্ষর করেন মোঃ আসকান আলী ও মোঃ কবির হোসেন। এইভাবে কয়েকটি মিটিং করা হয় । এইভাবে মিটিং করে স্কুলের নামে জমি রেজিষ্ট্রি করার সিদ্ধান্ত হয় । সেই মোতাবেক ২৪/১০/১৯৯৪ ইং তাং মোঃ ইব্রাহিম সরকারের ক্রয়কৃত জমি মোঃ ইয়াকুব আলী মোঃ ওসমান রেজিঃ করে দেন । নাম করা হয় মাধব বাড়ীয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এমন করে ধারাবাহিকভাবে ০১। মোঃ হাকিম ০২। মোঃ নুরুল ইসলাম ০৩। মোঃ আজগর আলী প্রাং ০৪। মোঃ সাইফুল ইসলাম ০৫। আঃ সামাদ প্রাং ০৬। মোঃ ইদ্রিস আলী মন্ডল ০৭। নঈম উদ্দিন মোল্লা ০৮। মোঃ আলিম উদ্দিন প্রাং ০৯। মোঃ রাহাতুল্লা প্রাং ১০। মোঃ আবু তাহের মাস্টার ৫০০০ টাকা ১১। মোঃ নঈম উদ্দিন ৫০০০ টাকা । মোঃ আক্কাস আলী ১টি টিন মোঃ আয়নাল মোল্লা ২৫০০ টাকা ও হিজলী দিঘা পাড়া শেখ পাড়া মাধব বাড়ীয়া গ্রামের সকল জনগনের বাঁশঝাড় হতে বাঁশ কেটে অর্থ সংগ্রহ করে তিনকক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর তোলা হয় ।কোন একদিন রাত্রি বেলায় মোঃ নুরুল ইসলাম কে সভাপতি করে মৌখিক কমিটি করে বর্তমান প্রধান শিক্ষক মোঃ হাসান আলী গাজীকে প্রধান শিক্ষক এবং মোঃ মানিক হোসেন কে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হয় । পর্যায়ক্রমে মোঃ আবু বক্কার ছিদ্দিক ধর্মীয় শিক্ষক মোঃ ফজলুর রহমান সামাজিক বিজ্ঞান জাফর আহাম্মদ শরীর চর্চা মোঃ জাকির হোসেন কৃষি মোঃ আতিকুর রহমান গণিত মোঃ হাসেন আলী সামাজিক বিজ্ঞান মোঃ আঃ ওয়াহাব ইংরেজি সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় । মোঃ আসকান আলী কে অফিস সহকারী ও মোঃ আঃ মজিদ ,মোছাঃ শেফালী বেগম ও মোঃ আঃ বারিককে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়া হয়। শিক্ষাবর্ষ চালু হয় ১৯৯৫ ইং সালের ১লা জানুয়ারী। বিদ্যালয়টি ১১/০৩/১৯৯৫ ইং এ ৮ম শ্রেণি মঞ্জরি ১৩/০৭/১৯৯৬ ইং ৯ম শ্রেণি মঞ্জরি ১৯৯৭ ইং সালে ১০ম এবং ১৯৯৮ ইং সালে নিজ বিদ্যালয় হতে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে। দীর্ঘ ১৯৯৫,১৯৯৬,১৯৯৭,১৯৯৮ সুন্দরভাবে চলার পরে ১৯৯৯ ইং সালে এমপি ও ভুক্ত হয়ে অদ্য পর্যন্ত সুন্দরভাবে সরকারী নিয়ম মতে পরিচালিত হয়ে আসছে।
SEE FULL SITE

Date

05/09/2026

Category

01. School, 02. College, 03. School & College

Share