নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রতিষ্ঠাতা মহারাজা জগদিন্দ্রনাথ রায় বাহাদুর ছিলেন একজন কবি,পণ্ডিত, বিমান, সাংবাদিক ও ক্রিকেট প্রেমী। তার সাথে ঘনিষ্ঠ ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যারিষ্কার প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রমথনাথ চৌধুরী, অক্ষয় কুমার মৈত্রেয়, জলধর সেন সহ অনেক গুনী ব্যক্তি।
মহারাজা জগদিন্দ্রনাথ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুজনাই বাংলা ভাষার সম্মান বৃদ্ধিতে ঐক্যবদ্ধ ছিলেন। মূলত তাঁর শিক্ষার প্রতি দুর্বলতার কারণে অনেক চড়াই উৎরাই পেরিয়ে ১৮৮৪ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠা করেন নাটোরের প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান।
নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শুরুর ইতিহাস তেমন একটা ভালো নয়। ১৮৮৬ খ্রীষ্টাব্দে প্রথম ০৮ জন ছাত্র প্রবেশিকা পরীক্ষায় অংশ গ্রহণ করে। বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বিদ্যালয়ের অবস্থা আরো অবনতি হতে থাকে। ১৮৯৫ খ্রীষ্টাব্দ শুরুর দিকে নাটোর পৌরসভার দুইজন কমিশনার ও প্রধান শিক্ষক দুর্গানন্দ স্যানাল কলকাতায় মহারাজের সাথে দেখা করেন তাঁরা বিদ্যালয়টিকে বাঁচানোর জন্য আবেদন ও স্মারকলিপি প্রদান করেন। জগদিন্দ্রনাথ রায় সম্মত হলেন প্রতিষ্ঠানটির দায়িত্ব নিতে।
মালিকানা হস্তান্তর ও নিস্কন্টক ভূমি ব্যবহারের অনুমতি পাবার পর ১৮৯৬ খ্রীষ্টাব্দে ১লা এপ্রিল রেজিস্ট্রিকৃত শর্তের দলিল সম্পাদনের মাধ্যমে মহারাজা জগদিন্দ্রনাথ রায় বিদ্যালয়টির দায়িত্ব ভার গ্রহণ করেন। নাটোর মহারাজা হাই স্কুল নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি অর্জন করেন দায়িত্ব গ্রহণের পর জগদিন্দ্রনাথ প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে সাজালেন, পাঠাগারে বার্ষিক ১০০ থেকে ২০০ টাকার ব্যবস্থা করলেন। শিক্ষকমন্ডলী শক্তিশালী করা হল। ছাত্রবাস চালু, বিনোদন ছাউনি, স্যানিটারা পায়খানা ও প্রস্রাবখানার ব্যবস্থা হল।
বার্ষিক পুরস্কার সহ বিভিন্ন পদক ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলো। পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষিতে পুরাতন জায়গায় (বর্তমান নাটোর রেজিস্ত্রি অফিস) হতে বর্তমান স্থানে বিদ্যালয়টি স্থানান্তরিত হয়। বর্তমান স্থানে ১৯১০ খ্রিষ্টাব্দে ৩ এপ্রিল বিদ্যালয়ের ভিত্তিস্তর স্থাপন করেন-নাটোর মহাকুমার প্রশাসক মি. ডব্লিউ এল স্কট। See Site
29/08/2026