
প্রফেশনাল ভিডিও এডিটিং শিখুন এবং আপনার সৃজনশীল দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যান! এই কোর্সে আপনি ভিডিও কাটিং, ট্রানজিশন ব্যবহার, কালার গ্রেডিং, অডিও এডিটিং, ভিএফএক্স, টাইটেল এবং সাবটাইটেল যোগ করা, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখবেন। এই কোর্সটি উপযোগী শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা এবং মিডিয়া পেশাজীবীদের জন্য যারা ভিডিওর মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চান।


Bikrom Raj
একজন দক্ষ ও পেশাদার প্রশিক্ষক, যিনি বাস্তব উদাহরণের মাধ্যমে জটিল বিষয়গুলো পরিষ্কার ও সহজভাবে উপস্থাপন করে শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও উপভোগ্য করে তোলেন।

Moumita Ghosh
একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক, যিনি জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করে বাস্তব উদাহরণের মাধ্যমে শেখাতে দক্ষ।
অডিও অ্যান্ড ভিডিও এডিটিং একটি ক্রিয়েটিভ স্কিল, কোন ভিডিও কে গল্প এবং অনুভূতিতে রূপান্তরিত করার পদ্ধতি। সহজ কথায়, ভিডিও এডিটিং হচ্ছে গল্পের প্রয়োজনে ধারণ করা ভিডিও ফুটেজ সম্পাদন করে পূর্ণাঙ্গ গল্পে পরিণত করা। আমরা মুভিতে যে দৃশ্য গুলো দেখি সেগুলো আসলে ভিডিও এডিটিং এর পরের ফাইনাল কাট।
ডিরেক্টর/ এসিস্ট্যান্ট ডিরেক্টর, ভিডিও এডিটর, ভিডিও গ্রাফার, ইউটিউবার, ব্র্যান্ড এক্সিকিউটিব, সাব এডিটর, মিডিয়া এক্সিকিউটিব, ভিএফক্স আর্টিস্ট, ট্রেইনার, মিউজিক ডিরেকটর, ভিডিও টিউটর ইত্যাদি এই সকল সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ ।
আপনি সরাসরি অফিসে এসে অডিও ও ভিডিও এডিটিং কোর্স করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও এই কোর্সটি করতে পারবেন।
ভিডিও এডিটিং সফটওয়্যার এর কাজ শেখানো হবে। বিয়ে, জন্মদিন, সামাজিক অনুষ্ঠান, সিনেমাটোগ্রাফী, সোশ্যাল মিডিয়া ভিডিও, ইউটিউব ভিডিও, অডিও এডিটিং শেখানো হবে।
হ্যাঁ, এই কোর্স করে ৩/৬ মাস মেয়াদী বেসরকারি সার্টিফিকেট দেওয়া হয়।
এই কোর্স শেষ করলে অডিও ও ভিডিও এডিটং নিয়ে কোন সমস্যা থাকবে না। যে কোন ধরণের ভিডিও প্রডাকশনের এডিট করা যাবে অনায়াসে।
অনলাইনের মাধ্যমেও এই কোর্সটি করতে পারবেন।
এই কোর্সে বেসিক এডিটিং থেকে শুরু করে এডিটিং এর সকল খুঁটিনাটি বিষয় গুলো শেখানো হবে।
কোর্সের পেমেন্ট আপনি অফিসে সরাসরি জমা দিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন। কোর্সটির ফি মাত্র ১০০০০ টাকা।