Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

ফার্মেসী সফটওয়্যার

Cloud Business Software

ফার্মেসী সফটওয়্যার

ফার্মেসী সফটওয়্যার একটি কম্পিউটার বা মোবাইল অ্যাপ্লিকেশন যা ফার্মেসী পরিচালনাকে সহজ এবং কার্যকর করে তোলে। এটি ঔষধের স্টক ম্যানেজমেন্ট, ক্রয়- বিক্রয়ের রেকর্ড, ইনভয়েস তৈরি, সাপ্লায়ার ও কাস্টমারের তথ্য সংরক্ষণ এবং অর্ডার ট্র্যাকিংয়ের মতো কাজগুলি ডিজিটাল ভাবে সম্পন্ন করতে সাহায্য করে। এই সফটওয়্যারটি ঔষুধের সঠিক হিসাব রাখতে, সময় মতো ঔষধ অর্ডার করতে এবং গ্রাহকদের আরো দ্রুত ও উন্নতমানের সেবা প্রদান করতে সাহায্য করে । এছাড়াও এটি ফার্মেসীর হিসাব নিকাশ, আয়-ব্যয়ের রিপোর্ট তৈরি করতে সাহায্য করে থাকে ।

আধুনিক ও স্মার্ট ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার সলিউশন

ফার্মেসী  সফটওয়্যারে সুবিধা সমুহ :

ফার্মেসী  সফটওয়্যারটি ঔষধের মজুত , বিক্রয় রেকর্ড, ঔষধ বা পণ্যের অর্ডার স্টেটাস ট্র্যাক ইত্যাদি ডিজিটালভাবে পরিচালনা করতে সক্ষম  । এটি গ্রাহকের তথ্য  এবং ঔষধের ইতিহাস ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারে । একই ভাবে এটি গ্রাহকের বিল, ইনভয়েস এবং পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ ডিজিটালভাবে পরিচালনা করতে পারে  , যার ফলে  হিসাবনিকাশের ত্রুটি  কমে যায়। ফার্মেসী সফটওয়্যার হল একটি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন যা  ফার্মেসী গুলোর সারাদিনের কার্যকারিতা পরিচালনা করার জন্য বিশেষভাবে তৈরি। এটি একটি ক্লাউড বেইসড ইআরপি সলিউশন।  এটি  যে কোন সময় এবং যে কোন  স্থান  থেকে লগইন করে  ব্যবহার করা যায়।

কেন ফার্মেসী সফটওয়্যারটি ব্যবহার করবেন ?

ফার্মেসী সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ঔষধের মজুত ট্র্যাক করতে সাহায্য করে। এর ফলে মজুতের ঘাটতি বা অতিরিক্ততা কমিয়ে আনা সম্ভব হয়  এবং সময়মতো নতুন অর্ডার দেওয়া সম্ভব হয়। এছাড়া ম্যানুয়াল পদ্ধতির তুলনায় সফটওয়্যারের মাধ্যমে ঔষধের সঠিক পরিমাণ, ডোজ এবং ইনভয়েস সহজেই নিশ্চিত করা যায়, যার ফলে ভুলের পরিমাণ কমে যায় ।  ফার্মেসী সফটওয়্যার সহজে বিভিন্ন রিপোর্ট তৈরি করতে পারে, যেমন বিক্রয় রিপোর্ট, মজুত রিপোর্ট, লাভ-ক্ষতি হিসাব ইত্যাদি, যা ব্যবসার উন্নতি এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।

ফার্মেসী ম্যানেজমেন্ট সফটওয়্যার এর বৈশিষ্ট্য

📊

স্বয়ংক্রিয় রিপোর্টিং

ডিজিটাল পদ্ধতিতে পুরো দিন, সপ্তাহ, মাস বা বছরের রিপোর্ট অটো জেনারেট হয়।

💸

আয়-ব্যয় হিসাব

ফার্মেসী বা ক্লিনিকের বাৎসরিক ও দৈনন্দিন আয়-ব্যয় সহজে ও নিখুঁতভাবে করা যায়।

📝

পেপারলেস সিস্টেম

খাতা-কলমের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ সিস্টেমটি ডিজিটালভাবে পরিচালনা করা সম্ভব।

সহজ ব্যবহার পদ্ধতি

এনালগ সিস্টেমের তুলনায় এটি ব্যবহার করা অনেক সহজ এবং সময় সাশ্রয়ী।

🎯

গ্রাহক চাহিদা

আপনার প্রতিষ্ঠানের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী সিস্টেমটি কাস্টমাইজ করে দেওয়া হয়।

🎧

২৪ ঘণ্টা সাপোর্ট

যেকোনো টেকনিক্যাল প্রয়োজনে আমরা দিচ্ছি ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট সুবিধা।

ফার্মেসী সফটওয়্যার সেবা সম্পর্কিত প্রশ্ন-উওর

ফার্মেসী সফটওয়্যার কি ?

ফার্মেসী সফটওয়্যার একটি ডিজিটাল টুল যা ফার্মেসী পরিচালনা ও ব্যবস্থাপনা সহজ করে। এটি ঔষধের মজুত, বিক্রয়, গ্রাহক সেবা, ইনভয়েসিং, এবং আর্থিক হিসাব সহজে পরিচালনা করতে সাহায্য করে।

কেন আমাদের থেকে সেবা গ্রহন করবেন ?

সুলভ মূল্যে, দক্ষ ডিজাইনার ও প্রোগ্রামার দ্বারা মেডিকেল অ্যান্ড ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেভেলপ করা হয়। সাথে থাকছে  ২৪ ঘন্টা সাপোর্ট। আমরা ২০১৩ সাল থেকে সফলতার সাথে বিশ্বমানের আইটি সেবা প্রদান করে আসছি।

ফার্মেসী সফটওয়্যারটি কি খুব ব্যয় বহুল ?

না, গ্রাহক চাহিদা অনুযায়ী আমরা সুলভ মূল্যে সেবা প্রদান করে থাকি।

এই সফটওয়্যারের সুবিধা কি ?

সঠিক মজুত ব্যবস্থাপনা, বিক্রয় ট্র্যাকিং, সময় সাশ্রয়, ভুল কমানো, গ্রাহক সেবা উন্নত করা, আইনি বাধ্যবাধকতা পূরণ, এবং আর্থিক রিপোর্ট তৈরি করার মতো বিভিন্ন সুবিধা রয়েছে।

ফার্মেসী সফটওয়্যার সেবা গ্রহন করলে কি কোনো ভিডিও টিউটরিয়াল থাকবে ?

জ্বী, ভিডিও টিউটরিয়াল প্রদান করা হবে। সাথে থাকছে আমাদের সাপোর্ট টিম।

জেবিডি আইটি কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান ?

বর্তমান বাজারে অনেক আইটি কোম্পানী রয়েছে, যাদের বেশীর ভাগই সেবা প্রদানের নামে প্রতারনা করে থাকে। তবে এই সকল প্রতিষ্ঠান বেশী দিন টিকে থাকতে পারে না। জেবিডি আইটি ২০১৩ সাল থেকে গ্রাহক সেবায় নিয়োজিত এবং “বাংলাদেশ স্টার্ট আপ এওয়ার্ড” প্রাপ্ত কোম্পানি। । আমাদের হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, হাই-টেক পার্ক, রাজশাহী।