Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

গ্রাফিক্স ডিজাইন (কম্বো)

অ্যাডোবি ফটোশপ কোর্স | JBD IT

গ্রাফিক্স ডিজাইন (কম্বো) কোর্স

গ্রাফিক ডিজাইন এমন একটি ক্ষেত্র, যেখানে সৃজনশীলতা, প্রযুক্তি এবং বাস্তব চাহিদার মিলন ঘটে। ডিজিটাল বিজ্ঞাপন, প্রিন্ট মিডিয়া, ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে মোবাইল অ্যাপ—সবখানেই গ্রাফিক ডিজাইনের ছোঁয়া রয়েছে। এই দক্ষতা অর্জন করে যে কেউ নিজের ক্যারিয়ার গড়তে পারে দেশ-বিদেশে।

৪০টি লাইভ ক্লাস

এক্সক্লুসিভ রিসোর্স ফাইল

লাইভ সাপোর্ট

২০টি রিয়েল লাইফ প্রজেক্ট

অভিজ্ঞ প্রশিক্ষক

কোর্স শেষে সার্টিফিকেট প্রদান

কোর্সটি যাদের জন্য

গ্রাফিক্স ডিজাইন নিয়ে আগ্রহ আছে এমন

আগ্রহী শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য

যারা নিজের ব্র্যান্ড বা বিজনেস ডিজাইন করতে চান

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চান

যারা ডিজাইনে স্কিল ডেভেলপ করতে চান

গ্রাফিক্স ডিজাইনকে পেশা হিসেবে শুরু করতে চান

কি কি শিখতে পারবেন

প্রতিটি টুলস এর সঠিক নিয়মে ব্যবহার

ইমেইজ রিটাচিং ও রেস্টোরেশন

ক্রিয়েটিভ থিম ও কনসেপ্ট ডেভেলপমেন্ট

অ্যাডোবি ইলাস্ট্রেটরে এডভান্সড গ্রাফিক ডিজাইন

লোগো, ব্র্যান্ডিং ও প্যাকেজিং ডিজাইন করা

ব্যানার, ফ্লায়ার, পোস্টার ইত্যাদি ডিজিটাল গ্রাফিক্স

থাম্বনেইল ও ভিজ্যুয়াল এ্যাসেট তৈরি

সোশ্যাল মিডিয়ার জন্য প্রোফেশনাল পোস্ট ও ব্যানার

মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের জন্য ভিজ্যুয়াল কনটেন্ট

অটোমেশন টুল ও শর্টকাট দিয়ে দ্রুত ডিজাইন

টাইপোগ্রাফি ও কালার থিওরির ব্যবহার

লেয়ার ও ফাইল অর্গানাইজেশন টেকনিক

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রেজেন্টেশন-যোগ্য ডিজাইন

রিয়েল-লাইফ ক্লায়েন্ট ব্রিফ অনুযায়ী ডিজাইন

কোর্সটি করার জন্য কী কী থাকতে হবে?

ব্যক্তিগত ডেক্সটপ / ল্যাপটপ থাকতে হবে

Adobe ফটোশপ ও ইলাস্ট্রেটর সফটওয়্যার ইন্সটল থাকতে হবে

বিজয় ৫২ সফটওয়্যার ইন্সটল থাকতে হবে

ইন্টারনেট সংযোগ (ব্রডব্যান্ড হলে ভালো)

বেসিক ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ইন্সটল থাকতে হবে

কম্পিউটারে পর্যাপ্ত পরিমান জায়গা থাকতে হবে।

যে সকল সুবিধা পাবেন

অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে শেখা

লাইভ সাপোর্ট সেশন

প্র্যাকটিস ওয়ার্কবুক ও প্রজেক্ট

১০০% অনলাইনে শেখার সুবিধা

প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান

কোর্স শেষে অনলাইন সাপোর্ট

কোর্স শিক্ষক

Bikrom Raj

একজন দক্ষ ও পেশাদার প্রশিক্ষক, যিনি বাস্তব উদাহরণের মাধ্যমে জটিল বিষয়গুলো পরিষ্কার ও সহজভাবে উপস্থাপন করে শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও উপভোগ্য করে তোলেন।

Moumita Ghosh

একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক, যিনি জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করে বাস্তব উদাহরণের মাধ্যমে শেখাতে দক্ষ।

গ্রাফিক্স ডিজাইন কোর্সের বৈশিষ্ট্য সমূহ:

 

  • গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।
  • সিলেবাস ভিত্তিক ক্লাস গ্রহণ ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
  • প্রতিটি ক্লাসে কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করার সুযোগ।
  • নিজেদের স্কিল ডেভেলপমেন্ট হয়।
  • অনলাইন ও অফলাইনে দুই ধরনের ক্লাসের সুযোগ রয়েছে।
  • মাস্টার ট্রেইনার দ্বারা পরিচালিত ও ২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট।
  • সার্টিফিকেট দেওয়া হয়।
  • সরকারি ও বেসরকারি দাপ্তরিক চাকুরী পাওয়া যায়।
  • আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় ও নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
  • ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করা যায়।
  • ইন্টার্ণশিপ করার সুযোগ পাওয়া যায়।
  • কম্পিউটার ও ওয়াইফাই সুবিধা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।

কোর্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন হলো একটি চিত্রভিত্তিক যোগাযোগ পদ্ধতি, যেখানে টেক্সট, রঙ, আকৃতি ও ছবি ব্যবহার করে তথ্য উপস্থাপন করা হয়। এর মাধ্যমে পোস্টার, লোগো, ব্যানার, প্যাকেজিং, সোশ্যাল মিডিয়া কনটেন্টসহ বিভিন্ন ডিজিটাল ও প্রিন্ট মিডিয়াতে ভিজ্যুয়াল মেসেজ তৈরি করা হয়। এটি একটি সৃজনশীল ও চাহিদাসম্পন্ন পেশা, যা ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গ্রাফিক্স ডিজাইন কোর্সে কি কি প্রোগ্রাম শিখতে পারবো?

এই কোর্সে আপনি নিম্নলিখিত জনপ্রিয় সফটওয়্যারগুলোতে দক্ষতা অর্জন করবেন:

  • Adobe Photoshop
  • Adobe Illustrator
  • Adobe InDesign

এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি লোগো ডিজাইন, ব্যানার, পোস্টার, ব্রোশার, সোশ্যাল মিডিয়া কনটেন্টসহ বিভিন্ন প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবেন।

এই কোর্স করে সার্টিফিকেট কি পাওয়া যাবে?

হ্যাঁ, কোর্স শেষে আপনি ৩ বা ৬ মাস মেয়াদী একটি বেসরকারি সার্টিফিকেট পাবেন, যা চাকরি বা ফ্রিল্যান্সিংয়ে আপনার দক্ষতার প্রমাণ হিসেবে কাজ করবে।

গ্রাফিক্স ডিজাইন শিখে কি চাকুরির আবেদন করতে পারব?

গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, আইটি কোম্পানি, সংবাদপত্র, ম্যাগাজিন, বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ পাবেন। এছাড়াও, নিজে উদ্যোক্তা হয়ে ডিজাইন সার্ভিস প্রদান করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন কি কি কাজে ব্যবহার করা যায় ?

গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে ভিজ্যুয়াল উপস্থাপনা প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হলো:

  • লোগো ও ব্র্যান্ডিং ডিজাইন: একটি প্রতিষ্ঠানের পরিচয় গড়ে তুলতে লোগো ও ব্র্যান্ড উপাদান তৈরি।
  • ব্যানার, পোস্টার ও ফ্লায়ার ডিজাইন: প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য।
  • সোশ্যাল মিডিয়া কনটেন্ট: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদির জন্য আকর্ষণীয় গ্রাফিক্স।
  • প্যাকেজিং ডিজাইন: পণ্যের মোড়ক ও লেবেল তৈরি।
  • বই ও ম্যাগাজিন ডিজাইন: কভার পেজ, লে-আউট ও টাইপোগ্রাফি।
  • ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন: ইউজার ইন্টারফেস (UI) ও ইউজার এক্সপেরিয়েন্স (UX) ডিজাইন।
  • প্রেজেন্টেশন ও ইনফোগ্রাফিক: তথ্যকে ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করার জন্য।

এই সবকিছুই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আরও আকর্ষণীয়, প্রভাবশালী ও পেশাদারভাবে উপস্থাপন করা যায়।

অনলাইনের মাধ্যমে কি এই কোর্স করতে পারব?

হ্যাঁ, আপনি অনলাইনের মাধ্যমে এই কোর্সটি করতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসে লাইভ সেশন, রেকর্ডেড ভিডিও, প্র্যাকটিস ফাইল এবং ২৪/৭ সাপোর্ট প্রদান করা হয়।

কোর্সের পেমেন্ট কিভাবে পরিশোধ করব?

পেমেন্ট আপনি সরাসরি অফিসে এসে বা অনলাইনের মাধ্যমে করতে পারেন। অনলাইনে পেমেন্টের জন্য বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফার ব্যবহার করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন কোর্স শিখতে কি কি লাগে ?

আপনার বাসায় কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকলে অনলাইনে কোর্স করতে পারবেন। তবে, যদি না থাকে, তাহলে আপনি আমাদের অফিসে এসে ক্লাস করতে পারবেন, যেখানে কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা রয়েছে।