Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615
Cloud Business Software

পস সফটওয়্যার ব্যবহার করে কী কী জানা ও করা যাবে?

পস (POS = Point of Sale) সফটওয়্যার দিয়ে মূলত আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয়, হিসাব-নিকাশ, স্টক ম্যানেজমেন্ট সহ কাস্টমার ও সাপ্লাইয়ার সহ সব কিছু ম্যানেজ করতে পারবেন একসাথে জিটালভাবে । এই সফটওয়্যারটি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একাধিক শাখায় ব্যবহার করতে পারবেন। একই সাথে প্রতিটি শাখার সূক্ষ্ম হিসাব নিকাশ সহ কর্মচারীদের জন্য আলাদাভাবে এক্সেস বা রোল ম্যানেজমেন্ট করতে পারবেন- অর্থাৎ এক সফটওয়্যার থেকেই আপনি সকল কর্মচারীদের কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য এসাইন করে দিতে পারবেন যার ফলে কোনো নির্দিষ্ট প্রডাক্ট বা নির্দিষ্ট কর্মচারীর সকল সেলস রিপোর্ট পাওয়া যাবে খুব সহজেই। সংক্ষেপে বললে, পস সফটওয়্যার ব্যবহার করে আপনি শুধু বিক্রয় লেনদেনই নয় বরং আপনার পুরো দোকান/ব্যবসার হিসাব, স্টক, গ্রাহক ও কর্মী সবই সহজে এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন।

ব্যবসার হিসেব রাখা এখন আরো সহজ পস সফটওয়্যার এর সাথে

Clean Business Section

জেবিডি আইটি?

জাগরণ বাংলাদেশ আইটি (JBD IT) অনলাইন ভিত্তিক সম্পূর্ণ ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট ফার্ম যা গুণগত মান ও সর্বোত্তম সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মূলত বিভিন্ন ক্লাউড অ্যাপ্লিকেশনে ব্যবহৃত উন্নত টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড সার্ভার প্রদান করে থাকি। এছাড়াও ক্লাউড আপ্লিকেশন যেমন ক্লাউড সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ডোমেইন হোস্টিং সার্ভার সংক্রান্ত সেবা প্রদান করে যাচ্ছি। আপনি ও আপনার প্রতিষ্ঠান কে সম্পূর্ন ডিজিটাল করতে জাগরণ বাংলাদেশ আইটি আছে আপনার পাশে। প্রতিষ্ঠানের সুবিধার ওপর ভিত্তি করে আমরা “ক্লাউড বিজনেস সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম” কয়েকটি আকর্ষণীয় প্যাকেজে সাজিয়েছি। আপনার সুবিধামতো যেকোনো প্যাকেজ নিতে পারবেন।


পস সফটওয়্যারের প্রধান সুবিধাসমূহ:

প্রডাক্ট ও স্টক ম্যানেজমেন্টঃ

কোন পণ্য কতগুলো আছে, কোনটা শেষ হওয়ার পথে – রিয়েল‑টাইমে দেখা যায়। পুরনো বা বেশি স্টক চিহ্নিত করে ওভারস্টক বা মাল নষ্ট এড়ানো যায়।

বিক্রয় ও লেনদেন জানা যায়ঃ

প্রতিদিন, প্রতিরূম, প্রতি পণ্যের কত বিক্রি হলো – দেখা যায়। নগদ, ব্যাংক, মোবাইল ব্যাংকিং ইত্যাদি কোন মাধ্যমে কত টাকা লেনদেন হলো তা স্পষ্ট হিসাব পাওয়া যায়।

হিসাব ও আয়–ব্যয় বোঝা যায়ঃ

দৈনিক, সাপ্তাহিক, মাসিক রিপোর্ট থেকে আয়, খরচ, লাভ–ক্ষতি দেখা যায়। কর্মচারী বেতন, দোকানের খরচ, বিদ্যুৎ–ভাড়া ইত্যাদি খাতে খাতে হিসাব রাখা যায়।

ব্যবসা মনিটরিংঃ

আমাদের এই POS সসফটওয়্যারটি ইন্টারনেট সংযুক্ত যেকোনো ডিভাইস (মোবাইল/কম্পিউটার/ল্যাপটপ ইত্যাদি-র) মাধ্যমে তদারকি করা যায়, তাই দোকানে না গিয়েও বিক্রি, স্টক ও হিসাব দেখা যায় খুব সহজেই।

Software Preview

গ্রাহক চাহিদা অনুযায়ী

Clean Business Section

স্টাফ অ্যান্ড সেলস পারসন ক্যাশিয়ারঃ

সেলসম্যান ক্যাশিয়ার ও অন্যান্যঃ

আধুনিক ইউজার ম্যানেজমেন্ট মডিউল। সবার জন্য আলাদা আলাদা পারমিশন ও রোল এর সুবিধা রয়েছে। ক্যাশ রেজিস্টার বা POS মেশিনে বিক্রয় করে নগদ, ব্যাংক, মোবাইল ফিনান্স ইত্যাদির লেনদেন পরিচালনা করে।।

সেল অ্যান্ড পস টার্মিনাল:

প্রডাক্ট এড, এডিট, ডিলেট, ভিউ অ্যান্ড প্রিন্ট সুবিধা। ক্রেডিট, পেইড ও বাকিতে ক্রয়-বিক্রয় সুবিধা। সেলস রিটার্ন, ট্যাক্স, ডিসকাউন্ট, শিপিং চার্জসহ ইত্যাদি পেমেন্ট অপসনে ক্যাশ, কার্ড, বিকাশ, রকেট, ব্যাংক ট্রান্সফার, ও মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে।

বারকোড স্ক্যানার ও প্রিন্টার সুবিধা সমূহ :

বারকোড স্ক্যানার ও থার্মাল প্রিন্টার ব্যবহারের সুবিধা। কাস্টমাইজড ইনভয়েস ও বারকোড সুবিধার পাশাপাশি রয়েছে রিয়েল টাইম এস.এম.এস পাঠানোর ব্যবস্থা।

Software Preview

পস সফটওয়্যার সেবা সম্পর্কিত প্রশ্ন-উওর

ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট কি ?

সকল ধরনের ব্যবসার হিসাব-নিকাশ ও ম্যানেজমেন্টের জন্য রয়েছে আমাদের সর্বশেষ টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড বেইজড সফটওয়্যার। প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রয়েছে ইন্সট্যান্ট সেট-আপ সমন্বিত সফটওয়্যার ও অ্যাপস। এছাড়া আপনার চাহিদা মত কাস্টমাইজ সফটওয়্যার থাকবে।

ক্লাউড বিজনেস সফটওয়্যারের সাহায্যে কি কি কাজ করা যাবে ?

প্রতিদিন কত টাকা বিক্রি হচ্ছে ?  খরচ বাদে দৈনিক, মাসিক, বাৎসরিক লাভ কত?  কত টাকার পন্য কিনছেন এবং কী পরিমান পন্য স্টকে আছে? ব্যবসায় বর্তমান মূলধন কত আছে? কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু হয়েছিল? চালান সংগ্রহ, ক্রয়-বিক্রয় এবং বিল পরিশোধ করা। মালিকের জন্য আলাদা  হিসাব যাতে, ক্রয়-বিক্রয়, লাভ-লোকসান শুধু মালিক জানতে ও দেখতে পারবেন। মাত্র একটি ক্লিকেই জানতে পারবেন, ব্যবসার আয়, উন্নতি, ক্ষতি এবং মূলধনের পরিমান। সমস্ত ব্যবসায়িক লেনদেনের সচিত্র (Graphical) উপস্থাপনা ও বিশ্লেষণ করা ও জানা যাবে এই ক্লাউড বিজনেস সফটওয়্যারের মাধ্যমে।

ক্লাউড বিজনেস মেইনটেইন করা কি খুব কঠিন ?

না, সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে মেইনটেইন করা সহজ।

কেন আমাদের থেকে ক্লাউড বিজনেস সেবা গ্রহন করবেন ?

সুলভ মূল্যে, দক্ষ ডিজাইনার ও ডেভেলপার দ্বারা কাজ করা হয়, সাথে থাকছে  ২৪ ঘন্টা সাপোর্ট। আমরা ২০১৩ সাল থেকে সফলতার সাথে বিশ্বমানের আইটি সেবা প্রদান করে আসছি।

ক্লাউড বিজনেস সফটওয়্যার কোন ধরনের ব্যবসায় ব্যবহার করা যাবে ?

ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার (Cloud Business Software) যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য –

রেসটুরেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, মেডিক্যাল/ফার্মেসি/হোমিওপ্যাথি, ইলেট্রনিক্স এন্ড  হোম অ্যাপ্লিকেশন্স, ওয়্যারহাউস এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি, কম্পিউটার ,মোবাইল ও যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপরেটর, কন্সট্রাকশন ম্যাটেরিয়াল (রড,সিমেন্ট,টাইলস, মার্বেল, গ্রানাইট), ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার, পাবলিশিং হাউস, প্রিন্টিং প্রেস, বই-স্টেশনারী ডিসট্রিবিউশন, সেলুন, বিউটি পার্লার ও স্পা, ফ্যাশন এন্ড ক্লথিং/গার্মেন্টস, সুপারশপ, প্রশাধনী সামগ্রী ও গহনা, হোল সেল/রিটেলার, জুতা/সেন্ডেলের দোকান ও শো-রুম, যে কোন তেল লিকুইড জাতীয় স্টোর।

ক্লাউড বিজনেস সফটওয়্যার কি খুব ব্যয় বহুল ?

না, গ্রাহক চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে সেবা প্রদান করা হয় ।

ক্লাউড বিজনেস সফটওয়্যার সেবা নিতে হলে কিভাবে যােগাযোগ করবো ?

সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ।

জেবিডি আইটি কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান ?

বর্তমান বাজারে অনেক আইটি কোম্পানী রয়েছে, যাদের বেশীর ভাগই সেবা প্রদানের নামে প্রতারনা করে থাকে। তবে এই সকল প্রতিষ্ঠান বেশী দিন টিকে থাকতে পারে না। জেবিডি আইটি ২০১৩ সাল থেকে গ্রাহক সেবায় নিয়োজিত এবং “বাংলাদেশ স্টার্ট আপ এওয়ার্ড” প্রাপ্ত কোম্পানি। বর্তমানে আমাদের ২ টি অফিস রয়েছে। হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী। আমাদের হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, হাই-টেক পার্ক, রাজশাহী।